ট্রাম্পের বন্ধু বলার জবাবে পুতিনকে খুনি বললেন জেলেনস্কি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০১:৫০ পিএম
চলতি সপ্তাহে চীনে ট্রাম্প কর্তৃক 'বন্ধু' হিসেবে উল্লেখ করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে 'খুনি' বলে আখ্যা দিয়েছেন।
সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, পুতিনকে কী নামে ডাকবেন তা মার্কিন প্রেসিডেন্টের ওপর নির্ভর করে, কিন্তু আমাদের জন্য তিনি একজন শত্রু। আমাদের জন্য তিনি একজন হত্যাকারী।
চীনা নেতা শি জিনপিং ও পুতিনের সঙ্গে বৃহস্পতিবারের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্প পুতিনকে তাঁর 'বন্ধু' বলে অভিহিত করেন এবং বলেন, দুই নেতার মধ্যে 'বহু বছর ধরে চমৎকার সম্পর্ক' রয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরে জেলেনস্কির নিজ বাড়িতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রাতভর রুশ হামলায় এক বালকসহ দুজন নিহত ও ৫২ জন আহত হয়েছেন।
শুক্রবার, রাজধানী কিয়েভের সেতু এবং পশ্চিম ইউক্রেনের রেল স্টেশন লক্ষ্য করে চালানো রুশ হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ ১১০টি ক্ষেপণাস্ত্র এবং ৪০০টিরও বেশি ড্রোনের এই ভয়াবহ হামলায় জেলেনস্কি এটিকে এ বছরের সবচেয়ে বড় বলে অভিহিত করেছেন।
ইউক্রেন ক্রিমিয়ান সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার কয়েকদিন পরেই এই হামলাগুলো চালানো হয়।
/এসআর