×
Logo

আন্তর্জাতিক

বিদেশে ডেটা সেন্টার নির্মাণকারী প্রতিষ্ঠানের ওপর বৃহৎ কর আরোপের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

বিদেশে ডেটা সেন্টার নির্মাণকারী প্রতিষ্ঠানের ওপর বৃহৎ কর আরোপের হুমকি ট্রাম্পের

বিদেশে ডেটা সেন্টার নির্মাণকারী আমেরিকান প্রতিষ্টানগুলোর ওপর ভারী কর ও জরিমানা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই ধরনের স্থাপনাগুলোতে বিনিয়োগ যুক্তরাষ্ট্রেই থাকুক।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প সতর্ক করে বলেন, বিদেশে ডেটা সেন্টার স্থাপন করতে চাওয়া সংস্থাগুলোকে বড় ধরনের আর্থিক পরিণতির সম্মুখীন হতে হবে। আমরা আমাদের কোম্পানিগুলোকে দেশের বাইরে ডেটা সেন্টার তৈরি করতে দেব না।

এ সময় তিনি, প্রযুক্তি সংস্থাগুলোকে দেশের অভ্যন্তরীণ অবকাঠামোতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প আরও বলেন, আমরা অন্য দেশে ডেটা সেন্টার স্থাপনের অনুমতি দিচ্ছি না, কারণ চীন সবগুলোই নিয়ে নেবে, এবং আমরা তা হতে দেব না। আর যে কোম্পানিগুলো এটা করার চেষ্টা করবে, আমরা তাদের ওপর কঠোর শাস্তি আরোপ করব। তারা এখন ফিনল্যান্ডে একটি ডেটা সেন্টার তৈরি করতে চায়, এবং আমরা সেটাও হতে দেব না।

/এসআর 

Logo