আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি
ইরানের অবকাঠামোতে হামলা হলে শত্রুপক্ষের অবকাঠামোতেও পাল্টা আঘাত করা হবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম
ইরানের নিজস্ব অবকাঠামোতে হামলা চালানো হলে শত্রুপক্ষের অবকাঠামোতেও পাল্টা আঘাত হানা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ এক কমান্ডার। ইরানের বাঁধসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকিকে উড়িয়ে দিয়ে এমন সতর্কবার্তা দিয়েছেন তিনি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির খাতাম আল-আনবিয়া সদরদফতরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদোলরেজা আবেদ এ হুঁশিয়ারি দেন।
তাসনিম সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শত্রুপক্ষের হুমকিগুলো পুরোপুরি ফাঁপা। ইরানের অবকাঠামোতে হামলা চালানো হলে পাল্টা ব্যবস্থা হিসেবে শত্রুপক্ষের অবকাঠামোতেও নিশ্চিতভাবে আঘাত হানা হবে।
ইরানের বাঁধগুলোতে হামলার হুমকিকে গুরুত্বের সঙ্গে নেয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন আবেদ। তবে দেশটির বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন বা ভুল পদক্ষেপের জবাব কঠোরভাবে দেয়া হবে বলে সতর্ক করেন তিনি।
/এআই