×
Logo

আন্তর্জাতিক

প্রতিপক্ষের সামরিক-আদর্শিক-রাজনৈতিক পরাজয় হয়েছে: কমান্ডার ভাহিদি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

প্রতিপক্ষের সামরিক-আদর্শিক-রাজনৈতিক পরাজয় হয়েছে: কমান্ডার ভাহিদি

ইরানের প্রতিপক্ষরা শুধু সামরিকভাবেই নয়, আদর্শিক ও রাজনৈতিকভাবেও পরাজয়ের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার আহমেদ ভাহিদি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে (আইআরএনএ) দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে আমরা যা দেখছি, তা কেবল সামরিক পরাজয় নয়; শত্রুরা আদর্শিক ও রাজনৈতিকভাবেও পরাজিত হয়েছে।’

ভাহিদি আরও বলেন, ইরানে অপরাধ সংঘটন ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের জন্য বিশ্ব আর নিরাপদ আশ্রয়স্থল হয়ে থাকবে না।

ইরানের এই সামরিক কমান্ডারের দাবি, দেশটির প্রতিপক্ষরা উপলব্ধি করতে পেরেছে যে, এককভাবে ইরানের মোকাবিলা করার সক্ষমতা তাদের নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, যারা একসময় আইআরজিসিকে পরিবর্তন করতে চেয়েছিল, তারাই শেষ পর্যন্ত নিজেরা পরিবর্তিত হয়েছে।

/এআই 

Logo