×
Logo

আন্তর্জাতিক

রোহিঙ্গা হত্যার প্রমাণ মিলেছে, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

রোহিঙ্গা হত্যার প্রমাণ মিলেছে, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার

মিয়ানমারে কমপক্ষে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। সেই সাথে যৌন সহিংসতা, গণউচ্ছেদের প্রমাণও মিলেছে। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় ঘোষণায় এমন পর্যবেক্ষণ ওঠে এসেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় রায় পড়া শুরু করেন আইসিজের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি।

তিনি বলেন, শুধু নারী নয়, শিশুদের ওপরও চালানো হয়েছে ব্যাপক সহিংসতা। পোড়ানো হয়েছে রোহিঙ্গাদের ঘরবাড়ি। এমনকি বাংলাদেশে পালিয়ে আসার সময়ও রোহিঙ্গাদের ওপর চালানো হয়েছে হামলা।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, তথ্য-প্রমাণ সংগ্রহ, সাক্ষীর জবানবন্দি গ্রহণে চরম অসহযোগিতা করেছে নেইপিদো।

২০১৯ সালের নভেম্বরে মামলাটি দায়ের করেছিলো গাম্বিয়া। দীর্ঘ সাত বছরের বিচার প্রক্রিয়া শেষে চলতি বছরের জানুয়ারিতে শুরু হয় মামলার মূল শুনানি। জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানকারী দল এবং মানবাধিকার সংস্থাগুলো বিস্তারিতভাবে অপরাধগুলো নথিবদ্ধ করেছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। তবে এই আদালতের রায়ের পর কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও বিধান নেই।

২০১৭ সালের শেষ নাগাদ রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের নির্মূলে চালানো হয় চরম নৃশংসতা। যার নেতৃত্বে ছিলেন মিয়ানমারের বর্তমান সেনাশাসক মিন অং লাইং। ওই ঘটনার জেরে অন্তত ১০ লাখ রোহিঙ্গা ঢুকে পড়েছিল বাংলাদেশে।

/এমএন

Logo