×
Logo

আন্তর্জাতিক

অ্যাপেক সম্মেলনে দেখা মিললো পুতিনের 'নিউক্লিয়ার ব্রিফকেস'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:২১ পিএম

অ্যাপেক সম্মেলনে দেখা মিললো পুতিনের 'নিউক্লিয়ার ব্রিফকেস'

চীনে অ্যাপেক সম্মেলনের মাঝেই দেখা মিললো রাশিয়ার বহুল আলোচিত 'নিউক্লিয়ার ব্রিফকেস'। এই ঘটনার একটি ফুটেজ প্রকাশ করেছে রুশ রাষ্ট্রীয় টিভি চ্যানেল ভেসতি।

এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক সহযোগীকে ব্রিফকেসটি বহন করতে দেখা যায়। ভিডিও চলাকালীনই ঐ সাংবাদিক তাকে ব্রিফকেসের বিষয়ে জিজ্ঞাসা করলে তা নিশ্চিত করা হয়।

মূলত যেকোনো পরিস্থিতিতে যেকোনো স্থান থেকে পারমাণবিক হামলা চালানোর নির্দেশ দিতে এরকম নিউক্লিয়ার ব্রিফকেস বহন করে থাকে পরাশক্তি দেশগুলো। তবে সচরাচর তা ক্যামেরাবন্দি হয় না।

রাশিয়ার নিউক্লিয়ার ব্রিফকেসটি 'শেগেট' নামে পরিচিত। সাধারণত দেশটির একজন নৌ-কর্মকর্তা নিউক্লিয়ার ব্রিফকেসটি বহন করে থাকে।

সূত্র: নিউজউইক, আলজাজিরা 

 /এএম   

Logo