×
Logo

আন্তর্জাতিক

আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৩ পিএম

আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়

যুক্তরাষ্ট্রের আলাস্কায় সিনেট নির্বাচনে জিতেছেন ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলতোলা। 

মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি রিপাবলিকান পার্টির বর্তমান সিনেটর ড্যান সুলিভানকে হারিয়েছেন। ৫০ শতাংশ ভোট পেয়েছেন পেলতোলা।

অন্যদিকে, সুলিভান পেয়েছেন ৪৬ শতাংশ। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সিনেটের নবম আসন এটি।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আলাস্কায় ১৩ শতাংশ পয়েন্টের ব্যবধানে জিতেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের এই ফলে সিনেটে ডেমোক্র্যাটদের আসন দাঁড়ালো ৫৬-তে, আর রিপাবলিকানদের ৪৪।

/এএম 

Logo