×
Logo

আন্তর্জাতিক

ইরান সংঘাত ‘চিরস্থায়ী যুদ্ধে’ রূপ নেবে না, প্রতিশ্রুতি জেডি ভ্যান্সের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ এএম

ইরান সংঘাত ‘চিরস্থায়ী যুদ্ধে’ রূপ নেবে না, প্রতিশ্রুতি জেডি ভ্যান্সের

ইরানকে ঘিরে চলমান সংঘাত কোনোভাবেই দীর্ঘমেয়াদি বা ‘চিরস্থায়ী যুদ্ধে’ রূপ নেবে না বলে অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর আল-জাজিরার। 

সোমবার (১৬ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ভ্যান্স বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। তবে, এই সংঘাতকে ১০ বা ১৫ বছরের প্রতিশ্রুতিতে পরিণত হতে দেওয়া হবে না। এমনকি এটি দুই বছরব্যাপী সংঘাতেও রূপ নেবে না।

তিনি বলেন, আমরা সেখানে চিরকাল থাকব না। আমরা এমন প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, সেখানে চিরকাল অবস্থান করব না। আর প্রেসিডেন্ট আমাদের এই পরিস্থিতি থেকে ভালো ফলাফল নিয়ে বের করে আনবেন—এ বিষয়ে আমার পূর্ণ আস্থা রয়েছে।

/এএন

Logo