×
Logo

আন্তর্জাতিক

থাইল্যান্ডের ফুকেটে ভবনে আগুন, নিহত অন্তত ১১

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম

থাইল্যান্ডের ফুকেটে ভবনে আগুন, নিহত অন্তত ১১

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটের একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। খবর আল-জাজিরার। 

সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটের দিকে পর্যটনকেন্দ্র পাতংয়ের একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। 

ভবনটিতে একটি রেস্তোরাঁ, ভাড়ার আবাসন এবং মোটরসাইকেল ভাড়ার দোকান ছিল। পরে আগুন আশপাশের কয়েকটি ভবনেও ছড়িয়ে পড়ে।

ফুকেট পুলিশের কমান্ডার সুরাচাই সুকসাই জানান, আগুন লাগার কারণ এখনও তদন্ত করা হচ্ছে। তবে, প্রাথমিক তদন্তে জানা যায়, আগুন লাগার কিছুক্ষণ আগে ভবনের কাছের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে, ফুকেটের গভর্নর কোয়েডসম জানান, মোটরসাইকেল ভাড়ার দোকানটিতে প্রায় ১০০টি মোটরসাইকেল ছিল। সেখানে গ্যাস, ইঞ্জিন অয়েল, প্লাস্টিকের সামগ্রী ও টায়ারও মজুত ছিল। এসব দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং ঘন বিষাক্ত ধোঁয়া তৈরি হতে পারে।

কর্তৃপক্ষ আরও জানায়, আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। নিহত বা আহতদের মধ্যে কোনো পর্যটক নেই। 

Logo