×
Logo

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ বন্ধে সহায়তা করতে মধ্যপ্রাচ্যের মিত্রদের প্রতি সাবেক মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ এএম

ইরান যুদ্ধ বন্ধে সহায়তা করতে মধ্যপ্রাচ্যের মিত্রদের প্রতি সাবেক মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। খবর আল-জাজিরার। 

রোববার (১৫ নভেম্বর) ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

সাবেক রাষ্ট্রদূত বলেন, তাদের প্রত্যেকেই এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের সুবিধা ভোগ করছে। ইরানি শাসকগোষ্ঠী যদি তাদের ওপর হামলা চালাতে না পারে, তাহলে তারা প্রত্যেকেই আরও নিরাপদ অবস্থানে রয়েছে।

হ্যালি বলেন, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে সামরিক পদক্ষেপ না নেওয়ার অনুরোধ জানায়।

তিনি বলেন, তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করে বলেন, দয়া করে এটি করবেন না।

/এএন

Logo