×
Logo

আন্তর্জাতিক

যান্ত্রিক ত্রুটির ফলে যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট উড্ডয়ন সাময়িক বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ এএম

যান্ত্রিক ত্রুটির ফলে যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট উড্ডয়ন সাময়িক বন্ধ ঘোষণা

যান্ত্রিক ত্রুটির ফলে যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট উড্ডয়ন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগব্যবস্থার ত্রুটিতে এই সিদ্ধান্ত। 

এর ফলে, একযোগে দেশজুড়ে বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট এবং বিমানবন্দরে আটকা পড়েছেন লাখ লাখ যাত্রী। আকাশে থাকা উড়োজাহাজগুলো গন্তব্যে অবতরণ করতে পারবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-FAA। 

এদিকে, নাইন ইলেভেনের পর দেশটিতে দ্বিতীয়বারের মতো এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সাইবার হামলা বা নাশকতার আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে দেশটির অভ্যন্তরীণ সব ফ্লাইটের উড্ডয়ন দুই ঘণ্টারও কম সময়ের জন্য বন্ধ ছিল।

/এসআর 

Logo