যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। এ ঘটনায় ৩ ফায়ার সার্ভিসকর্মীসহ আহত হয়েছেন আরও ১৯ জন।
স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) বিকেলে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় তিনতলা একটি আবাসিক ভবন পাশের নির্মাণাধীন স্থাপনার ওপর ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন দমকল ও জরুরি সেবাকর্মীরা।
উদ্ধারকাজে ব্যবহার করা হয়েছে প্রশিক্ষিত কুকুর ও ভারী যন্ত্রপাতি। এ ঘটনায় সাত শিশুও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার বিভাগ। ভবনধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
/এএম