×
Logo

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের সব অস্থিতিশীলতার পেছনে দায়ী ইরান: রুবিও

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ এএম

মধ্যপ্রাচ্যের সব অস্থিতিশীলতার পেছনে দায়ী ইরান: রুবিও

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতার প্রধান উৎস হিসেবে ইরানকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অভিযোগ, এ অঞ্চলের বিভিন্ন সংঘাত ও অস্থিতিশীল কর্মকাণ্ডের পেছনে রয়েছে ইরানি শাসকগোষ্ঠী।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অস্থিতিশীলতার ঘটনাগুলো পর্যালোচনা করলে এর পেছনে একটি অভিন্ন যোগসূত্র খুঁজে পাওয়া যায়। ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী, ইরাকের বিভিন্ন সশস্ত্র মিলিশিয়া, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং সিরিয়ার গৃহযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে তিনি প্রশ্ন করেন, এসব ঘটনার মধ্যে কীসের মিল রয়েছে?

এরপর নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিটি অস্থিতিশীল কর্মকাণ্ডের পেছনে একটি অভিন্ন শক্তি কাজ করছে, আর সেটি হলো ইরানি শাসকগোষ্ঠী।

রুবিও আরও বলেন, ‘এ অঞ্চলের সব অস্থিতিশীলতার পেছনে তারাই রয়েছে। তারাই এ অঞ্চলের অস্থিতিশীলতার মূল উৎস। আমার মনে হয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোও বিষয়টি উপলব্ধি করতে পারছে।’

/এআই 

Logo