×
Logo

আন্তর্জাতিক

দিল্লি

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রচলিত আইনি কাঠামো অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রচলিত আইনি কাঠামো অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে

ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের বিষয়টি একটি আইনি ও বিচারিক প্রক্রিয়া, প্রচলিত আইনি কাঠামো ও নিয়ম অনুযায়ী এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি। 

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন। 

তিনি বলেন, স্বাভাবিক নিয়ম অনুযায়ী যেকোনো ব্যক্তির ভ্রমণের ক্ষেত্রে বৈধ ভ্রমণ নথি থাকা আবশ্যক। আমরা আগেও বলেছি যে (শেখ হাসিনার প্রত্যর্পণ) একটি আইনি বিষয়। আইন অনুযায়ী, বিষয়টি সামনে এগোবে এবং সেভাবেই এর নিষ্পত্তি করা হবে।

ব্রিফিংয়ে ভারতের একাধিক সাংবাদিক বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের কূটনৈতিক আবেদনের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। প্রতিবারই জয়সওয়াল বলেন, এটি একটি আইনি প্রক্রিয়া এবং আইন অনুযায়ী তা মোকাবিলা করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে ঢাকা ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এখন পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন।

/এসআর 

Logo