×
Logo

আন্তর্জাতিক

আলোচনা এগোলে ইরানের ওপর হামলার সম্ভাবনা নেই: ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:২২ পিএম

আলোচনা এগোলে ইরানের ওপর হামলার সম্ভাবনা নেই: ডোনাল্ড ট্রাম্প

সংঘাত নিরসনে আলোচনা অগ্রসর হতে থাকলে ইরানের ওপর হামলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (৯ নভেম্বর) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ট্রাম্প বলেন, সংঘাত নিরসনে আলোচনা অগ্রসর হতে থাকলে ইরানের ওপর নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবে এটা নির্ভর করছে তারা শক্তিশালী চুক্তিতে স্বাক্ষর করে কি না তার ওপর।

এদিকে, সিএনএন এর এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হামলা পুনরায় শুরু হলে যুক্তরাষ্ট্র সম্ভাব্য অবকাঠামোগত লক্ষ্যবস্তু চিহ্নিত করেছে, যার মধ্যে ৩৮টি সেতু রয়েছে। যা আমরা আক্ষরিক অর্থেই এক ঘণ্টার মধ্যে ভেঙে ফেলতে পারি।

অন্যদিকে, রোববার ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ পূর্ণ শক্তিতে ও কার্যকরভাবে কাজ করছে। 

/এসআর 

Logo