চিলিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ১২ জনের। আহত হয়েছে আরও ১৫ জন।
শনিবার (৭ নভেম্বর) দেশটির ভালপারাইসো অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে সান্তো ডোমিঙ্গো এলাকায় একটি মিনিবাস, একটি মালবাহী ট্রাক ও একটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই বন্ধ করে দেয়া হয় ওই সড়কে যান চলাচল।
দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে উদ্ধারকারী বাহিনী। আহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
/এএম