×
Logo

আন্তর্জাতিক

ইরানে অবৈধ যুদ্ধ বন্ধে কাজ করবে নতুন কংগ্রেস: ডেবি ওয়াসারম্যান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম

ইরানে অবৈধ যুদ্ধ বন্ধে কাজ করবে নতুন কংগ্রেস: ডেবি ওয়াসারম্যান

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ইরানে চলমান যুদ্ধ বন্ধে কাজ করার ঘোষণা দিয়েছেন কংগ্রেসওম্যান ডেবি ওয়াসারম্যান শুলৎজ। আগামী বছরের জানুয়ারিতে, নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হলে, ডেমোক্র্যাটরা ‘ইরানে অবৈধ যুদ্ধ বন্ধে’ উদ্যোগ নেবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শুলৎজ বলেন, ‘মাগা উগ্রপন্থীরা আমাদের দেশকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।’ 

ট্রাম্পের সমর্থকদের রাজনৈতিক স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ বা মাগার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘ডেমোক্র্যাটরা আমেরিকান মূল্যবোধ ফিরিয়ে আনবে এবং উগ্রপন্থার অবসান ঘটাবে।’

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। নতুন কংগ্রেসের মেয়াদ শুরু হবে আগামী জানুয়ারিতে।

/এআই

Logo