ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৮ এএম
ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক তথ্য দিলে ২০ মিলিয়ন বা ২ কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। অর্থের পাশাপাশি প্রয়োজনে অন্য কোথাও পুনর্বাসনের সুযোগ দেওয়ার প্রস্তাবও করা হয়েছে।
এক বিবৃতিতে দাবি করা হয়েছে, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশ বিশুদ্ধতার প্রয়োজন হয়। ইরান সেই পর্যায় থেকে মাত্র কয়েক ধাপ দূরে রয়েছে।
এতে আরও বলা হয়েছে, পারমাণবিক অস্ত্র নেই এমন দেশগুলোর মধ্যে ইরানই একমাত্র রাষ্ট্র, যার এত উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।
আইএইএ এর নিরাপত্তা বিষয়ক বাধ্যবাধকতাগুলো মেনে চলতে ব্যর্থ ইরান, এমন দাবিও করা হয়েছে।
/এমএন