×
Logo

আন্তর্জাতিক

চলমান যুদ্ধ নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র-ইউক্রেন আলোচনা মঙ্গলবার: পুতিন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৩ এএম

চলমান যুদ্ধ নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র-ইউক্রেন আলোচনা মঙ্গলবার: পুতিন

চলমান যুদ্ধ নিয়ে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা আগামী মঙ্গলবার আবুধাবিতে শুরু হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৬ নভেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্র জানিয়েছে। 

রাশিয়ার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আলোচনায় অংশ নিতে যাওয়া রুশ প্রতিনিধিদলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। আবুধাবি আলোচনায় রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন রাষ্ট্রপতির সহকারী ভ্লাদিমির মেদিনস্কি। 

এদিকে, তাসের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিষদের বৈঠকে ভ্লাদিমির মেদিনস্কি, ইগর কস্তিউকভ, ইউরি উশাকভ, মিখাইল গালুজিন এবং সের্গেই রিয়াবকভ উপস্থিত ছিলেন। আবুধাবিতে আলোচনা দুই দিন ধরে চলবে।

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এর আগে বলেছিলেন যে, পক্ষগুলো নিরাপত্তা নিশ্চয়তা, উত্তেজনা প্রশমন, মানবিক বিষয় এবং শান্তিপূর্ণ সমাধানের দিকে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে চায়। ক্রেমলিনও আলোচনায় রুশ প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

/এসআর 

Logo