মধ্যপ্রাচ্য
প্রেসিডেন্টের তৎপরতায় ইসরায়েলে চলছে নতুন সরকার গঠনের প্রক্রিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম
ইসরায়েলে চলছে নতুন সরকার গঠনের প্রক্রিয়া। পরবর্তী সরকার গঠনের দায়িত্ব কাকে দেয়া হবে, তা ঠিক করতে দলীয় নেতাদের সঙ্গে দু'দিনের আলোচনা শুরু করেছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
বুধবার (৫ নভেম্বর) জেরুজালেমে প্রেসিডেন্টের বাসভবনে এই আলোচনা শুরু হয়।
মূলত, পার্লামেন্টে আসন পাওয়া সব দলের প্রতিনিধির সঙ্গে আলাদাভাবে কথা বলবেন তিনি। সরকার গঠনের দায়িত্ব কাকে দেয়া উচিত, সে বিষয়ে তাদের সুপারিশ শুনবেন প্রেসিডেন্ট।
গত ২৭ অক্টোবরের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে কোনো জোটই কাঙ্ক্ষিত ৬১ আসন বা ম্যাজিক ফিগার পায়নি। ফলে, নতুন সরকার নিয়ে কয়েক সপ্তাহ ধরে দীর্ঘ দরকষাকষির সম্ভাবনা রয়েছে।
প্রেসিডেন্ট কোনো দলকে সরকার গঠনের দায়িত্ব দিলে ২৮ দিন সময় পাবে তারা। প্রয়োজনে এ সময় আরো ১৪ দিন বাড়ানো যাবে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ সরকার গঠনে ব্যর্থ হলে অন্য কাউকে এ দায়িত্ব দেয়া হবে। এ প্রক্রিয়ায় সিদ্ধান্তে পৌঁছাতে কয়েক মাস লেগে যেতে পারে। শেষ পর্যন্ত চেষ্টা ব্যর্থ হলে হতে পারে নতুন নির্বাচনও।
/এমএইচআর