×
Logo

আন্তর্জাতিক

নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে সিনেট আসন ছিনিয়ে নিলেন রয় কুপার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ এএম

নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে সিনেট আসন ছিনিয়ে নিলেন রয় কুপার

যুক্তরাষ্ট্রের মিডটার্ম ইলেকশনে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেট আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার। রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলিকে হারিয়ে আসনটি পুনরুদ্ধার করেছেন তিনি। এর মধ্য দিয়ে মার্কিন সিনেটে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পথে ডেমোক্র্যাটদের ঝুলিতে গুরুত্বপূর্ণ একটি আসন যুক্ত হলো।

সাবেক এই গভর্নর, মধ্যপন্থি ডেমোক্র্যাট হিসেবেই বেশ পরিচিত। নর্থ ক্যারোলাইনার, দুই সিনেট আসনের, একটিতে, ২০০৮ সালের পর, এই প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী নির্বাচিত হলেন। ওই বছর সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মতো হোয়াইট হাউসের দৌড়ে অংশ নিয়ে অঙ্গরাজ্যটিতে জয় পেয়েছিলেন।

কুপারের জয়ের মধ্য দিয়ে বিদায় নিতে হচ্ছে বর্তমান রিপাবলিকান সিনেটর থম টিলিসকে। তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির সমালোচক হিসেবে পরিচিত ছিলেন টিলিস।

ডেমোক্র্যাট দলের সিনেট মনোনয়ন পাওয়ার পর থেকেই রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইকেল হোয়াটলির চেয়ে ধারাবাহিকভাবে জনমত জরিপে এগিয়ে ছিলেন কুপার। হোয়াটলি, এর আগে, রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। কুপারের সঙ্গে ব্যবধান কমাতে না পারায় একপর্যায়ে হোয়াটলির নির্বাচনী প্রচারের জন্য বরাদ্দ অর্থায়ন প্রত্যাহার করে নেয় রিপাবলিকানরা।

কুপারের এই জয়কে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, ২০১৬ সালের পর থেকে তিনটি প্রেসিডেন্ট নির্বাচনেই নর্থ ক্যারোলাইনায় অল্প ব্যবধানে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের শক্ত অবস্থান থাকা এই অঙ্গরাজ্যে সিনেট আসনটি ডেমোক্র্যাটদের পুনরুদ্ধার দলটির জন্য গুরুত্বপূর্ণ অর্জন।

/এআই 

Logo