×
Logo

আন্তর্জাতিক

নির্বাচনের পর ইরানে বহু মানুষ হত্যা করতে চাই না: ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৩ এএম

নির্বাচনের পর ইরানে বহু মানুষ হত্যা করতে চাই না: ডোনাল্ড ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে বহু মানুষ হত্যা করতে চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তবে প্রয়োজনে ওয়াশিংটন কঠোর ব্যবস্থা নেবে। মঙ্গলবার (৩ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচনের পর আমি ইরানে বহু মানুষ হত্যা করতে চাই না। তবে আমি সতর্ক করে দিচ্ছি, কিন্তু যদি করতে হয়, তাহলে করতে হবে। দুই মাসেরও বেশি সময় ধরে নির্মাণকাজ পর্যবেক্ষণের পর মার্কিন বাহিনী গত রাতে ইরানের একটি নবনির্মিত বিমান-বিধ্বংসী স্থাপনায় হামলা চালিয়েছে। এটি ছিল একটি ছোটখাটো হামলা। এটা যুদ্ধ ছিল না।

মার্কিন প্রেসিডেন্ট যুক্তি দিয়ে বলেন, ইরানের সঙ্গে এই সংঘাত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো প্রচলিত যুদ্ধগুলো থেকে ভিন্ন। চলমান ইরান যুদ্ধে তেহরানের নৌ ও বিমান শক্তি অচল করে দেওয়ার পর ওয়াশিংটনের হাতে দেশটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

আমরা তাদের পুরোপুরি আমাদের হাতের মুঠোয় পেয়েছি। আমরা তাদের নিশ্চিহ্ন করে দিতে পারি, অথবা উদার হয়ে যুদ্ধে নিহত হতে যাওয়া হাজার হাজার মানুষকে বাঁচতে দিতে পারি বলেও জানান ট্রাম্প।  

/এসআর

Logo