×
Logo

আন্তর্জাতিক

জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরিয়ে কারাগারে পাঠানো হবে: রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম

জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরিয়ে কারাগারে পাঠানো হবে: রাহুল গান্ধী

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তার স্বীয় পদে থেকে সরিয়ে কারাগারে পাঠানো হবে বলে মন্তব্য করেছেন ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং ভোটার তালিকা কারচুপির মাধ্যমে ভোট চুরি হয়েছে।

রোববার (১ নভেম্বর) দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া ব্লকের সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন তিনি। 

রাহুল বলেন, এই ভোট চুরি কোনো সাধারণ চুরি নয়। এটা ভারতের প্রতিটি কণ্ঠস্বর চুরি। একেই বলে দেশদ্রোহিতা। জ্ঞানেশ কুমার না থাকলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারতেন না, অমিত শাহও স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না। গত লোকসভা নির্বাচনকে অবৈধ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট চুরি হয়েছিল। ইভিএমের মাধ্যমে এবং ভোটার তালিকা বিকৃত করে ভোট চুরি করা হয়েছিল। 

তিনি আরও বলেন, ২০২৪ সালের নির্বাচনের পর ১৫ শতাংশ ভোটারকে বাদ দেওয়া হয়েছিল। ২০২৪ সালে আমাদের (ইন্ডিয়া ব্লক) এবং (বিজেপি নেতৃত্বাধীন) এনডিএ-র মধ্যে ৩ শতাংশ ব্যবধান ছিল। ২০২৪ সালের নির্বাচনটি অবৈধ ছিল। 

/এসআর 

Logo