×
Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ৮ জন নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ৮ জন নিহত

গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় ৮ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) গাজার হাসপাতাল সূত্রের বরাতে আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে অবস্থিত আল-মাওয়াসিতে এক ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচজন এবং গাজা শহরের রিমাল এলাকায় ড্রোন হামলায় এক শিশুসহ তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন। কয়েক বছর আগেই ইসরায়েলি সামরিক বাহিনী আল-মাওয়াসিকে একটি মানবিক নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল।

/এসআর 

Logo