পরমাণু কর্মসূচি নিয়ে মধ্যস্থতাকারীদের প্রস্তাব পর্যালোচনা করছে ইরান: আরাঘচি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পিএম
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মধ্যস্থতাকারীদের দেওয়া বিভিন্ন প্রস্তাব তেহরান পর্যালোচনা করছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর আল-জাজিরার।
শনিবার (৩১ অক্টোবর) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আরাঘচি বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে মধ্যস্থতাকারীরা বেশ কিছু প্রস্তাব দিয়েছেন। বর্তমানে আলোচনার দ্বিতীয় ধাপের অংশ হিসেবে সেগুলো পর্যালোচনা করছে ইরান।
তিনি আরও জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের একটি প্রতিনিধি দল কাতারে গেছে।
আরাঘচি বলেন, আমার একজন সহকারী বর্তমানে আলোচনা চালিয়ে যেতে কাতারে রয়েছেন। ইরানের শর্ত নিয়ে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা আলোচনা চালিয়ে যাচ্ছেন।
/এএন