×
Logo

আন্তর্জাতিক

ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ এএম

ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের কাছে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৩১ অক্টোবর) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, অত্যাধুনিক পিএসি-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলোর দাম হবে ২.১ বিলিয়ন ডলার (১.৬ বিলিয়ন পাউন্ড) এবং এর সম্পূর্ণ অর্থায়ন করবে ইউরোপ ও কানাডায় অবস্থিত কিয়েভ মিত্ররা।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার একমাত্র কার্যকর অস্ত্র প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহ দ্রুত করার জন্য যুক্তরাষ্ট্রকে বারবার আহ্বান জানিয়েছিলেন।

শুক্রবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, এই প্রস্তাবিত বিক্রয় ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার শক্তি হিসেবে পরিচিত একটি অংশীদার দেশের নিরাপত্তা উন্নত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যসমূহকে সমর্থন করবে।

ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেন সাপোর্ট লোনের অর্থায়নে জাম্পস্টার্ট প্রোগ্রাম এবং জাতীয় তহবিলের মাধ্যমে কানাডা, জার্মানি ও নরওয়ের অনুদান থেকে এই ক্রয়ের অর্থ পরিশোধ করবে বলেও জানানো হয়েছে। 

/এসআর 

Logo