বাইন্যান্স হ্যাকের পেছনে কারা জড়িত যুক্তরাষ্ট্র খতিয়ে দেখছে: ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ এএম
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের নিরাপত্তা লঙ্ঘনের পেছনে কারা জড়িত তা যুক্তরাষ্ট্র খতিয়ে দেখছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (৩০ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, এর পেছনের কারণ আমরা জানি না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
তহবিল ফেরত নেওয়া হতে পারে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, তারা বলছে যে তারা এটা ফেরত আনবে, এবং তারা এর নিশ্চয়তা দিচ্ছে বা এই জাতীয় কিছু একটা। পুরনো দিনের সেই পদ্ধতির কথা তো জানেন, যখন চেকে সই করে টাকাটা তুলে নেওয়া হতো। এখনকার মানুষগুলো আলাদা। টাকাটা আর কখনোই দেখা যায় না। তাই আমার বরাবরই মনে হয়েছে এটা কিছুটা বিপজ্জনক।
এদিকে, মার্কিন-ভিত্তিক ব্লকচেইন ইন্টেলিজেন্স ফার্ম টিআরএম ল্যাবস বলেছে, এই হ্যাকিংয়ের পেছনে সম্ভবত উত্তর কোরিয়ার কোনো ইউনিট জড়িত ছিল, যার ফলে বাইন্যান্সের ৬০০ কোটি ডলারেরও বেশি অর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে।
/এসআর