×
Logo

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে বড় যুদ্ধ অভিযান শুরু নিয়ে ট্রাম্পকে অবহিত করল সেন্টকম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪২ পিএম

ইরানের বিরুদ্ধে বড় যুদ্ধ অভিযান শুরু নিয়ে ট্রাম্পকে অবহিত করল সেন্টকম

ইরানের ওপর পুনরায় হামলা শুরু করা নিয়ে ট্রাম্পকে অবহিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ সময় সেন্টকম প্রধান ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্পগুলো সম্পর্কে অবহিত করেন।

শুক্রবার (৩০ অক্টোবর) দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে ওয়াশিংটন বড় ধরনের যুদ্ধ অভিযান পুনরায় শুরু করার বিষয়টি বিবেচনা করার প্রেক্ষাপটে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেন। এ সময়ে বৈঠকে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

/এসআর 

Logo