হরমুজ প্রণালীতে একটি জাহাজে আগুন লেগেছে বলে তথ্য দিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ তথ্য জানায় সংস্থাটি।
বার্তায় বলা হয়, ওমানের খাসাব থেকে ৯ নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালীতে একটি জাহাজে আগুন লেগেছে। চলাচলকারী একটি জাহাজের মাস্টার এই আগুন দেখতে পান।
এদিকে, বৈশ্বিক জ্বালানি ও পণ্য সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে নৌচলাচল নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই ঘটনাটি ঘটল। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, যার জবাবে ইরান এপ্রিলে একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার আগে এই অঞ্চলে ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
পরবর্তীতে জুন মাসে ওয়াশিংটন ও তেহরান হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে, কিন্তু দুই পক্ষের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকায় এই কৌশলগত জলপথের নিরাপত্তা সংক্রান্ত মতবিরোধের কারণে এর বাস্তবায়ন থমকে গেছে।
/এসআর