×
Logo

আন্তর্জাতিক

বুধবার ভোররাতে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ এএম

বুধবার ভোররাতে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব

বুধবার (২৮ অক্টোবর) ভোররাতে ঘূর্ণিঝড় অর্ণব উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। মঙ্গলবার (২৭ অক্টোবর) এক আবহাওয়া বার্তায় এই তথ্য প্রদান করা হয়।

আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় অর্ণব বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল রাত ২টা থেকে ৪টা নাগাদ অতিক্রম করবে। ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। 

আবহাওয়া দফতর আরও জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত ছয় ঘণ্টায় এটি ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে সরে গেছে।

/এসআর 

Logo