×
Logo

আন্তর্জাতিক

তেহরানে মক্কা প্যাক্টভুক্ত দেশগুলোর বৈঠক, ইরান নিয়ে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ এএম

তেহরানে মক্কা প্যাক্টভুক্ত দেশগুলোর বৈঠক, ইরান নিয়ে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র

ইরান নিয়ে নিজেদের অবস্থানে কোনো পরিবর্তন আনেনি যুক্তরাষ্ট্র। তেহরানে মক্কা প্যাক্টভুক্ত দেশগুলোর বৈঠক নিয়েও এখন পর্যন্ত সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন। খবর আল-জাজিরার। 

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, ইরান পরিস্থিতি নিয়ে এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই সিদ্ধান্ত নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের স্বার্থে যা ভালো হবে, তিনি সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন।

মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের ওপর নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব চাপ কাজে আসছে বলেও মনে করছে ওয়াশিংটন।

এ ছাড়া ‘অপারেশন এপিক ফিউরি’র মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের সেনাবাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছে, নৌবাহিনী ধ্বংস হয়েছে এবং বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও আর কার্যকর অবস্থায় নেই।

/এএন

Logo