×
Logo

আন্তর্জাতিক

প্যারিসে পুলিশের অভিযান, জব্দ অস্ত্র-গ্যাস মাস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম

প্যারিসে পুলিশের অভিযান, জব্দ অস্ত্র-গ্যাস মাস্ক

ফ্রান্সের রাজধানী প্যারিসে নতুন করে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতির মধ্যে ব্যাপক তল্লাশি চালিয়ে ছুরি, গ্যাস মাস্কসহ বিভিন্ন নিষিদ্ধ সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

প্যারিসে বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে শহরজুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে জব্দ করা সামগ্রীর ছবিতে একটি ছুরি, একাধিক গ্যাস মাস্ক, একটি হেলমেট, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, কয়েকটি লাঠি এবং সুরক্ষাচশমা দেখা গেছে।

ফরাসি রাজধানীর পুলিশ প্রিফেকচার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ‘অসৎ উদ্দেশ্য নিয়ে রাজধানীতে আসতে পারে, এমন ব্যক্তিদের নিরুৎসাহিত করতে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে।’

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এসব অভিযানে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয়, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ কিংবা জব্দ করা সামগ্রী কী উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বিক্ষোভের আগে রাজধানীতে নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে এসব তল্লাশি চালানো হচ্ছে।

/এআই 

Logo