×
Logo

আন্তর্জাতিক

ইরানে নতুন করে হামলার শঙ্কায় তেলের বাজারে অস্থিরতা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৬ এএম

ইরানে নতুন করে হামলার শঙ্কায় তেলের বাজারে অস্থিরতা

ইরানে নতুন অভিযানের আশঙ্কায় বৈশ্বিক অপরিশোধিত তেলের বাজারে ছড়িয়েছে অস্থিরতা। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পৌঁছেছে ১১৬ দশমিক ৭ ডলারে। যা ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ। অর্থাৎ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর এটিই এই তেলের সর্বোচ্চ দাম।

এছাড়া, যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুড অয়েলের দামও বেড়েছে ৩ শতাংশের ওপর। বাজারে এই তেলের দাম এখন ১০৩ ডলারের বেশি, যা গত পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে নতুন হামলার ইঙ্গিত দিয়েছেন। হুতি ও সৌদি আরবের সংঘাতেও মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ছে। এসব কারণে নতুন করে তেলের দাম বৃদ্ধির কথা বলা হচ্ছে।

/এমএন

Logo