×
Logo

আন্তর্জাতিক

মানুষের শরীরে প্রথম 'শামোন্ডা ভাইরাস' শনাক্ত, ফ্রান্সে একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৫ এএম

মানুষের শরীরে প্রথম 'শামোন্ডা ভাইরাস' শনাক্ত, ফ্রান্সে একজনের মৃত্যু

শামোন্ডা মূলত গবাদিপশুর ভাইরাস। ফাইল ছবি

ফ্রান্সে প্রথমবারের মতো মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি চলতি মাসের শুরুর দিকে মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ফ্রান্সের কৃষি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর বিবিসির।

এতে বলা হয়, শামোন্ডা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিটি গুরুতর রোগে আক্রান্ত ছিলেন এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা  দুর্বল ছিল। তবে আপাতত সাধারণ মানুষের জন্য কোনো স্বাস্থ্যঝুঁকি নেই বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা গবেষণার তথ্য অনুযায়ী, গবাদিপশুর মধ্যে শামোন্ডা ভাইরাসের সংক্রমণ দেখা যায়। গরু ছাড়াও ঘোড়া, ভেড়া ও ছাগলের মধ্যে এর উপস্থিতি পাওয়া গেছে।

আফ্রিকা-এশিয়ায় কয়েক দশক ধরে গবাদিপশুর মধ্যে ভাইরাসটির অস্তিত্ব থাকলেও মানুষের শরীরে সংক্রমণের ঘটনা আগে নথিভুক্ত হয়নি। কীভাবে ওই ব্যক্তি আক্রান্ত হলেন অথবা রোগীর মৃত্যুর জন্য ভাইরাসটি দায়ী ছিল কিনা, তা নিয়ে চলছে তদন্ত।

/এএম

Logo