সৌদিতে দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত দুই বাংলাদেশির মিলেছে পরিচয়, রয়েছে সুস্থ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পিএম
ফাইল ছবি
সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো হামলায় আহত দুই বাংলাদেশি বর্তমানে সুস্থ রয়েছেন। তাদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামীকাল শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তত্য জানানো হয়েছে।
আহত দুই বাংলাদেশি হলেন, কুমিল্লার বাঙ্গরাবাজার এলাকার সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদরের মোহাম্মদ আব্দুর রহিম।
গতকাল বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত দুই বাংলাদেশি বর্তমানে দাম্মামের সৌদি জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ দূতাবাসের এক প্রতিনিধি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। দূতাবাসের প্রতিনিধিকে তারা জানান, হামলার সময় গরম ও ধোঁয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তারা। তবে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। বর্তমানে দুজনই সুস্থ রয়েছেন এবং দূতাবাসের প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন।
প্রসঙ্গত, সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির সদস্যরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
/এসআইএন