ভারত
সিজেপির দুই শীর্ষ নেতা সৌরভ-আশুতোষের বিরুদ্ধে ফের সমন জারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০১ পিএম
তিহার জেলে এক সপ্তাহ কারাবন্দী থেকে মুক্তি পাওয়ার পরই ফের সমন জারি হয়েছে ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে তাদের হাজিরা দিতে হবে। এ নিয়ে আবারও তাদের গ্রেফতার হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
এর আগে, সাতদিনের কারাবাস শেষে বুধবার রাতে মুচলেকা দিয়ে মুক্তি পান সৌরভ ও রাঙ্কা। দিল্লির যন্তর মন্তরে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিক্ষোভে অংশ নেয়া এবং সেখানে জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টার দায়ে গ্রেফতার দেখানো হয় সিজেপির এই দুই নেতাকে।
সৌরভ দাস ও রাঙ্কা সিজেপি-র অন্যতম শীর্ষ নেতা। গত মে মাসে ভারতের শীর্ষ আদালত বেকার তরুণদের 'তেলাপোকা' বা 'ককরোচ' বলে সম্বোধন করার পর এটি ইন্টারনেট জোক হিসেবে শুরু হয়েছিল। সিজেপি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নয়, বরং এটি একটি সংগঠন যা ফাঁস হওয়া পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে হাজার হাজার তরুণকে সংগঠিত করার মাধ্যমে যাত্রা শুরু করে।
/এমএইচআর