ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় মার্কিন দূত উইটকফ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পিএম
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে রাশিয়া পৌঁছেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ।
বুধবার (২১ অক্টোবর) সেন্ট পিটার্সবার্গে তাকে স্বাগত জানান রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিভ। এর আগে নরওয়েতে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সাথেও সাক্ষাৎ করেন উইটকফ।
এ দফায় ইউক্রেন যুদ্ধ নিরসনে প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনায় বসবেন উইটকফ। ইউক্রেনপ্রধান জেলেনস্কির সাথে গঠনমূলক আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে উইটকফ। উইটকফ ও জেলেনস্কির মধ্যকার আলোচনাকে ‘ইতিবাচক’ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও।
কিয়েভ ও মস্কোর মাঝে সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা ও সমাধানের তৎপরতার অংশ হিসেবেই দু'দেশের প্রধানের সাথে এই বৈঠক করে ওয়াশিংটন। তবে জেলেনস্কির সাথে আলোচনায় উপস্থিত থাকলেও অসুস্থতার কারণে রাশিয়া সফরে অংশ নিতে পারেননি ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার।
/এএম