×
Logo

আন্তর্জাতিক

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় বাতাসে অদ্ভুত এক গন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:৪০ পিএম

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় বাতাসে অদ্ভুত এক গন্ধ

  • প্রাথমিক পর্যালোচনায় উদ্বেগের কোনো ইঙ্গিত মেলেনি, অনুসন্ধান চলছে


সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিভিন্ন এলাকায় অস্বাভাবিক গন্ধ শনাক্ত হয়েছে। গন্ধের প্রকৃতি ও উৎস যাচাই করতে কাজ করছে দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয়। এ কাজে তারা সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। খবর গালফ নিউজ'র।

মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বেশ কয়েকটি এলাকায় এই অস্বাভাবিক গন্ধ পাওয়া গেছে। এসব গন্ধ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এখন পর্যন্ত যে মূল্যায়ন হয়েছে, তাতে উদ্বেগের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে মন্ত্রণালয়। গন্ধ কমাতে এবং তা দ্রুত মিলিয়ে যেতে মাঠপর্যায়ে পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়ামূলক কার্যক্রম চলমান আছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরিস্থিতিতে কোনো পরিবর্তন এলে এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে জনগণকে দ্রুত জানানো হবে। সে ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রয়োজনীয় নির্দেশনাও দেবে।

এ বিষয়ে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। তারা বলেছে, সরকারি ও অনুমোদিত মাধ্যমে প্রকাশিত হালনাগাদ তথ্য অনুসরণ করতে হবে। কোনো তথ্য জানার প্রয়োজন হলেও সেই মাধ্যমগুলো থেকেই তা সংগ্রহ করতে হবে।

/এমএমএইচ

Logo