×
Logo

আন্তর্জাতিক

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে রেখে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:২৩ পিএম

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে রেখে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে জরিমানা

ফ্রান্স সফর শেষে দেশে ফেরার পর ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে তিন ঘণ্টা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে পাঞ্জাবে ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ)। একইসঙ্গে ৫০ হাজার রুপি জরিমানা করা হয়েছে তাকে। পাশাপাশি এ নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আপ জানিয়েছে— আন্তর্জাতিক খাদ্য প্রদর্শনীতে অংশ নিয়ে ফ্রান্স থেকে ফেরার পরই এই ঘটনা হয়। কোনোরকম কারণ দর্শানো ছাড়াই, লাগেজ তল্লাশির অজুহাতে দীর্ঘসময় তাকে বসিয়ে রাখা হয় বিমানবন্দরে। ছেড়ে দেওয়ার পর বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ফের তার কাছে আসে বিমানবন্দর কর্মকর্তারা। উপরমহলের প্রচণ্ড চাপের কথা উল্লেখ করে তাকে ৫০ হাজার রুপি জরিমানা করা হয়।

এই ঘটনায় কেন্দ্রীয় সরকার জড়িত রয়েছে বলে দাবি আম আদমি পার্টির। মুখ্যমন্ত্রীকে বিদেশ সফরের অনুমতি দিতে অস্বীকৃতি জানানো, পাঞ্জাবে বিনিয়োগ ও তহবিল ইস্যুসহ বেশ কিছু বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের সাথে বিরোধে জড়িয়ে আছেন ভগবন্ত মান।

উল্লেখ্য, আম আদমি পার্টি এটিকে কেন্দ্রের ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করলেও কাস্টমস কর্তৃপক্ষ ও বিজেপি আইন লঙ্ঘনের কথা জানিয়েছে।

/এমএইচআর

Logo