×
Logo

আন্তর্জাতিক

ইরানের ইচ্ছা অনুযায়ী চলবে হরমুজ: আইআরজিসি কমান্ডার মোস্তফা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পিএম

ইরানের ইচ্ছা অনুযায়ী চলবে হরমুজ: আইআরজিসি কমান্ডার মোস্তফা

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের সশস্ত্র বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি। 

ইসলামি প্রজাতন্ত্র যত দিন চাইবে, তত দিন এই নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

মঙ্গলবার (২০ অক্টোবর) মধ্যাঞ্চলীয় শহর খোমেইনে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ইজাদি বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আইআরজিসির নৌবাহিনী ও মহাকাশ বাহিনীর কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা সক্ষমতায় শ্রেষ্ঠত্ব রয়েছে।

তিনি আরও বলেন, শত্রুপক্ষ জনগণকে পরিস্থিতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে দেশের অর্জনগুলো সুরক্ষিত রাখা এবং শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করতে জনগণের উপস্থিতি ও সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

/এআই

Logo