গোপনে ইসরায়েল সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পিএম
ফাইল ছবি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে গোপন বৈঠক করতে দেশটিতে সফরে গেলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
সোমবার (১৯ অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসসহ বেশ কিছু গণমাধ্যম।
জানা গেছে, সোমবার ওভদা বিমান ঘাঁটিতে নেতানিয়াহুর সাথে বৈঠক করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলি নির্বাচনের ঠিক ৮ দিন আগে অনুষ্ঠিত হলো গোপন এ বৈঠক।
ধারণা করা হচ্ছে, ইরানের বিরুদ্ধে ফের বড় ধরনের সামরিক অভিযান শুরুর বিষয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন ও তেল আবিব।
যুক্তরাষ্ট্রের এই ঘাঁটিতে মোতায়েন রয়েছে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ও ফাইটারজেট। বৈঠক শেষে ঘাঁটির মার্কিন সেনাদের সাথেও সাক্ষাৎ করেন হেগসেথ।
/এএম