×
Logo

আন্তর্জাতিক

ভারতে ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করলো লাল হিট জনতা পার্টি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৮ এএম

ভারতে ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করলো লাল হিট জনতা পার্টি

ভারতে ককরোচ জনতা পার্টিকে ঠেকাতে এবার আত্মপ্রকাশ করলো লাল হিট জনতা পার্টি। রোববার (১৮ অক্টোবর) দিল্লির মালব্য স্মৃতি ভবনে দলটি প্রথম সদস্য সমাবেশের আয়োজন করে। 

এতে, সিজেপি, কংগ্রেসসহ অন্যান্যদের  চলমান সিইসি বিরোধী বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান নেয় দলটি। বিক্ষোভের মাধ্যমে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি দেশের ক্ষতি করছে সিজেপি, এমন অভিযোগ করেন দলটির নেতারা। লাল হিট জনতা পার্টির প্রধানের দায়িত্ব পালন করছেন অয়ন ভাটনগর। 

ভাটনগর বলেন, ভারতের গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যেই গঠন করা হয়েছে লাল হিট জনতা পার্টি। 

/এসআর 

Logo