×
Logo

আন্তর্জাতিক

দখলকৃত পশ্চিম তীরে কূটনীতিক ও সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ইউরোপীয় ইউনিয়নের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩১ এএম

দখলকৃত পশ্চিম তীরে কূটনীতিক ও সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ইউরোপীয় ইউনিয়নের

দখলকৃত পশ্চিম তীরে বিদেশি কূটনীতিক ও সাংবাদিকদের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রোববার (১৮ অক্টোবর) এ ইস্যুতে একটি যৌথ বিবৃতি জারি করে সংস্থাটি এ ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানায়।

বিবৃতিতে, ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলার ও ভূখণ্ডটিতে বসতি সম্প্রসারণ বন্ধ করার আহ্বান জানানো হয়। একইসাথে ভবিষ্যতে, ফিলিস্তিনি ও সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে পদক্ষেপ এবং পূর্ণ জবাবদিহিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়। শনিবার, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার শিকার হন, ইউরোপীয় কূটনীতিকরা। হামলা হয় ফরাসি এক মেয়রের ওপরও। 

/এসআর 

Logo