ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে শান্তি রক্ষার বন্ডে স্বাক্ষর করার পর শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দিল্লির মান্দির মার্গে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তিনি জামিন পান।
Delhi | CJP founder Abhijit Deepke has been granted bail, subject to certain conditions. He will be released upon signing a peace bond: Delhi Police
এর আগে, শুক্রবার (১৬ অক্টোবর) কনট প্লেসে যাওয়ার পথে তাকে আটক করে দিল্লি পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার বিকেল ৫টায় ‘লেহরা দো তিরঙ্গা’ পদযাত্রার ডাক দিয়েছিলেন দীপকে। পদযাত্রায় অংশ না নিতে কয়েক ঘণ্টা আগে তাকে নোটিশ দেয় পুলিশ। নোটিশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে জারি করা নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়।
তবে, পুলিশের নির্দেশ উপেক্ষা করে কনট প্লেসের উদ্দেশে রওনা হন দীপকে। পরে তাকে আটক করা হয়। একই দিন মান্ডি হাউসের কাছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) কর্মী নেহা বোরাকেও আটক করা হয়।
এদিকে, দীপকে জামিন পেলেও সিজেপির ২ মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রানকা এখনও হেফাজতে রয়েছেন। বুধবার তাদের ৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। জন্তর মন্তরে অনুমতি ছাড়া প্রবেশ এবং আগের শান্তি রক্ষার বন্ডের শর্ত ভঙ্গের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
অপরদিকে, সিজেপি নেতা অজিঙ্কা শিন্ডেকে ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়েছে।
/এএন