ছাড়া পেলেন নেহা বোরা, গ্রেফতার দেখানো হয়েছে অভিজিৎকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম
ককরোচ জনতা পার্টির (সিজেপি) তেরঙা কর্মসূচিকে কেন্দ্র করে আটকের পর প্রতিরোধমূলক ধারায় গ্রেফতার দেখানো হয়েছে অভিজিৎ দিপকেকে। তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে বলে জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।
এদিকে সিজেপির অভিযোগ, পুলিশ অভিজিৎ দিপকেকে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। তার সাথে যোগাযোগ করতেও দেওয়া হচ্ছে না।
তাকে গ্রেফতার দেখানো হলেও ছেড়ে দেওয়া হয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উড়ানোর কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চালায় দিল্লি পুলিশ। মিছিয়ে যোগ দিতে ঘর থেকে বেরিয়ে আটক হন অভিজিৎ দিপকে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রদত্যাগ এবং আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেফতারের প্রতিবাদে তাদের এই কর্মসূচি ছিল গতকাল শুক্রবার।
/এমএন