×
Logo

আন্তর্জাতিক

ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য স্টারলিংক অ্যাক্সেস স্থগিত করার নির্দেশ অস্বীকার ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৮ এএম

ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য স্টারলিংক অ্যাক্সেস স্থগিত করার নির্দেশ অস্বীকার ট্রাম্পের

ইউক্রেনের সেনাবাহিনীর জন্য স্টারলিংক পরিষেবা সাময়িকভাবে ব্যাহত করার নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৭ অক্টোবর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

ট্রাম্প বলেন, স্টারলিংক পরিষেবাটির অ্যাক্সেস স্থগিত করার সিদ্ধান্তটি আমি নিইনি। আমার মনে হয় না এটা ইলন মাস্কও করেছেন। আমি যতটুকু বুঝি, এটা আগের মতোই আছে। কোন ব্যাহত হয়নি।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনে স্টারলিংক পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়নি। তবে গতিসীমার কারণে কিছু সামরিক ও মানবিক উদ্দেশ্যে এর ব্যবহার সীমিত করা হয়েছে। 

ব্রাসেলসে ইইউ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে কথা বলতে গিয়ে জেলেনস্কি বলেন, হোয়াইট হাউস থেকে কিয়েভ ইঙ্গিত পেয়েছে যে পরিষেবাটি সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা হবে।

/এসআর 

Logo