×
Logo

আন্তর্জাতিক

তেরঙা মিছিলের আগেই ককরোচ জনতা পার্টির প্রধান দিপকের বাড়িতে পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পিএম

তেরঙা মিছিলের আগেই ককরোচ জনতা পার্টির প্রধান দিপকের বাড়িতে পুলিশ

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তেরঙা’ মিছিল ও জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি রয়েছে ককরোচ জনতা পার্টির (সিজেপি)। তবে তার আগেই এই কর্মসূচি পালন না করার নির্দেশনা নিয়ে সংগঠনটির প্রধান অভিজিৎ দিপকের নয়াদিল্লির বাড়িতে পৌঁছে গেছে দিল্লি পুলিশ।

এছাড়া, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির আগেই প্রশাসনিক নিরাপত্তার অজুহাতে শুক্রবার ও শনিবার টানা দুই দিনের জন্য সেন্ট্রাল পার্ক বন্ধ করে দিয়েছে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল।

অন্যদিকে, দিল্লি পুলিশ জানিয়েছে, কোনও নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সংখ্যক মানুষকে জাতীয় পতাকা ওড়ানো ও জাতীয় সংগীত গাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে।

পুলিশের নোটিশের পর কর্মসূচিটি কীভাবে এগোবে, তা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

/এমএন

Logo