শিক্ষা বাজেটে কাটছাঁট, আর্জেন্টিনায় রাজপথে শিক্ষার্থীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০২ পিএম
কঠোর ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা। শিক্ষা খাতে বাজেট ছাঁটাই, বেতন ও বৃত্তির তীব্র সংকট এবং গবেষণার সুযোগ সংকুচিত হওয়ার প্রতিবাদে রাজপথে নেমেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
রাজধানী বুয়েনস এইরেসে বিক্ষোভ চলাকালে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের। আহত হন বেশ কয়েকজন। অন্তত ২৫ জনকে আটক করা হয়েছে।
রাজধানী ছাড়াও করদোবা ও রোজারিওর মতো শহরগুলোতেও বিক্ষোভ করেন শিক্ষার্থী ও সাধারণ নাগরিকেরা।
২০২৩ সালে ক্ষমতায় আসার পর থেকে মাইলেই সরকার হাজার হাজার কর্মী ছাঁটাই, একাধিক মন্ত্রণালয় বিলুপ্ত ও সার্বিক ভর্তুকি কমানোর মতো কঠোর পদক্ষেপ নেন। এতে মূল্যস্ফীতি কমলেও জনজীবন এবং শিক্ষা-স্বাস্থ্য খাতে চরম নেতিবাচক প্রভাব পড়ে।
সম্প্রতি বিশ্বব্যাংক ও ওয়াশিংটন সফরকালে প্রেসিডেন্ট মাইলেই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দাবি করলেও বিরোধীরা বলছেন– সাধারণ জনগণের ওপর অস্বাভাবিক খরচের বোঝা চাপিয়েই এই হিসাব দেখানো হচ্ছে।
/এএম