×
Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, তিন শিশুসহ নিহত ৪

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৬ এএম

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, তিন শিশুসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে একটি প্রাইমারি স্কুলে বন্দুক হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২ জন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অঙ্গরাজ্যের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে।

হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও শিক্ষার্থীদের সরিয়ে নেয়ার কাজ শুরু করে পুলিশ। খবর বিবিসির।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ১৬ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে। তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় আহতদের সংখ্যা ও তাদের শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তদন্তে স্থানীয় পুলিশকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। এ ঘটনায় শোক জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর।

/এএম

Logo