×
Logo

আন্তর্জাতিক

আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলনস্থলের কাছে বিক্ষোভ, পুলিশের বাধা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম

আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলনস্থলের কাছে বিক্ষোভ, পুলিশের বাধা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সম্মেলনস্থলের বাইরে বিক্ষোভ করেছেন শত শত মানুষ।

দারিদ্র্য, বৈষম্য, পারিবারিক ঋণসংকট ও পরিবেশ দূষণের প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাস্তায় নামেন বিভিন্ন নাগরিক সংগঠনের কর্মীরা।

এ সময় ব্যানার ও প্রতীকী পিগি ব্যাংকের মডেল নিয়ে মিছিল করেন তারা। সম্মেলনস্থলের কাছে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। এতে উত্তেজনা ও যানজটের সৃষ্টি হয়।

আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক নীতির সমালোচনা করেন বিক্ষোভকারীরা। অর্থনৈতিক উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে লক্ষ্যে কার্যকর নীতি গ্রহণের দাবি জানানো হয়।

/এএম

Logo